Showing posts with label মীলাদ-কিয়াম. Show all posts
Showing posts with label মীলাদ-কিয়াম. Show all posts

মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়?

💬 : 0 comment

  প্রশ্ন: মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়? উত্তর: আসলে এখানে বিষয়টা শুধু মিলাদকে নিয়ে নয়। এটা মূলত: একটা প্রজেক্টের অংশ। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। অনেকে নজদী - তাইমীদের বাহ্যিক দাবী দেখে মনে করে, বিষয়টা ছেড়ে দিলে সমস্যা কোথায়? তারা একইভাবে কুরআন - সুন্নাহের অনুসরণের সুন্দর দাবীর আড়ালে ইজতিহাদ, মুজতাহিদ ইমামগণের মাজহাবের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সালাফের অনুসরণের ভালো দাবীর আড়ালে দেহবাদী হিন্দুয়ানী কুফরী আক্বিদার চর্চা করে। এজন্য তাদের শ্লোগানের চেয়ে বাস্তবতা বোঝাটা আমাদের জন্য জ্বরুরি। তাদের কথা ও দাবী বাহ্যিক দৃষ্টিতে সুন্দর হয়। কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ষড়যন্ত্র। বাহ্যিকভাবে বলবে, আমাদের সুন্নাহ অনুসরণ করা উচিৎ, বিদয়াত বর্জন করা উচিৎ। নবীজীর ভালোবাসা হবে তাকে অনুসরণের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইসব ভালো কথার পেছনে রয়েছে ভয়ঙ্কর কিছু দূরভিসন্ধি। মূলত: এর সূচনা হয়েছে ইসলামের মৌলিক কিছু বিষয়ের বিকৃতির মাধ্যমে এবং সেটি শুরু করেছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে সর্বশেষ যখন বন্দী করা হয়, সেই বন্দীর ঘটনাটি দেখুন: ১। ইবনে তাইমিয়াকে বন্দী...

Read more »